ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন। সভাপতি রেজা, সম্পাদক খোরশেদ

শফিকুল ইসলাম সাগর বিশেষ প্রতিনিধি গাইবান্ধাঃ

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় মোঃ তাজুল ইসলাম রেজাকে সভাপতি ও মোঃ খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

১১ ফেব্রয়ারি/২৩ ইং শনিবার সন্ধ্যায় সাদুল্লাপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় বিদায়ী সভাপতি শাহজাহান সোহেলের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশের সঞ্চালনায় প্রেসক্লাবের সকল সাংবাদিক বক্তব্য রাখেন। এ সময় প্রেসক্লাবের হিসাব বিবরণী পাঠ করে শোনান বিদায়ী কোষাধ্যক্ষ মোস্তাফিজার রহমান ফারুক।

সভায় সর্বসম্মতিক্রমে গঠিত নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির, কোষাধ্যক্ষ নয়ন কুমার, কার্যনির্বাহী সদস্য শাহজাহান সোহেল, জিল্লুর রহমান পলাশ, আমিনুল ইসলাম, সাইদুর রহমান, সোলায়মান সরকার ও জাহাঙ্গীর আলম। আগামী দুই বছর মেয়াদে এই কার্যকরী কমিটি গঠন করা হয়।

এর আগে সাদুল্লাপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকদের পরিবার নিয়ে সারাদিন ব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিলো বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান, খেলাধুলা ও মেধাবী সন্তানদের ক্রেষ্ট প্রদান।

লেখক