ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সাধারণ ভালোবাসা

সুরভী আখতার

আমি চাই জীবনে এমন একজন মানুষ আসুক

যে খুব কঠিন করে নয়,খুব সাধারণ ভাবে ভালোবাসুক।
দিনের শুরু থেকে সূর্যাস্ত সে শুধু আমাকেই ভালোবাসুক।

আমি চাই সে মাঝে মাঝেই আমাকে ঘুরতে নিয়ে যাক,সমুদ্র বা পাহাড়ে নিয়ে যেতে হবে এমনটা নয়,সে আমাকে নিয়ে যাক বাসার পাশের সেই নদীর পারে,যেখানে কাশফুল দলে দলে খেলা করে।
সে জানুক কাশফুল আমার কতো প্রিয়,
সে না হয় আমার কাধেই মাথা রেখে কাশফুলের খেলা দেখলো।
আমি না হয় তার মাথায় হাত বুলাতে বুলাতে কানে কানে বললাম”ভালোবাসি ভালোবাসি l

আমি চাই সে মাঝে মাঝেই আমাকে সারপ্রাইজ দেক,ক্যানডেল লাইট পার্টির আয়োজন করে নয়
আমি চাই সে আমাকে ছাদে নিয়ে প্রায়ই জোছনা দেখুক,হাতে থাকুক এক কাপ চা বা কফি।
আমি নাহয় সে রাতে একটা ধবধবে সাদা সিফন শাড়ী পরবো।
সে কি আমায় দেখে তখন বলবে যে আমাকে অস্পরীর মতো লাগছেl

আমি চাই সে রোজ আমাকে কিছুনা কিছু উপহার দেক,
দামি নেকলেস, হীরের আংটি এসব চাই না..সে আমাকে উপহার দিক,
বেলীফুলের মালা,কখনো বা কাজল,কখনো কাচের চুরি বা লাল টিপ।
আমি এগুলোতেই খুশী l

আমি চাই সে আমাকে বুঝুক,আমার ভালোলাগা খারাপ লাগা সবটা।
আমি চাই সে আমার মোন খারাপের সাথী হোক,আনন্দের ও সঙ্গী হোক।ভালোলাগার সব মূহুর্ত গুলোতে আমি যেমন তাকে পাশে চাই ঠিক খারাপ সময় গুলোতেও আমি তাকে আকরে ধরে বাঁচতে চাই।

আমি চাই সে আমাকে নিয়ে বড়ো কোন সুইমিং পুলে নয়,আমাকে নিয়ে বৃষ্টিতে ভিজুক।
হাতে থাকুক একগুচ্ছ কদমফুলl

আমি চাই সে আমাকে খুব সাধারণ ভাবে ভালোবাসুক।
ভালোবাসা কে কঠিন করে তোলা টা আজকাল সবার একটা বাজে সভাব হয়ে গেছে। তাইতো ভালোবাসা গুলো আজ এতো মলিন হয়ে গেছে।

লেখক