ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নারী “

সুরভী আখতার

আমরা নারী, কিভাবে সবটুকু ভালোবাসা সবাইকে উজার করে দিতে হয় তা শুধু আমরাই পারি।

আমরা নারী, বাবা মার আদুরে মেয়েটি কিভাবে সবাইকে ছেড়ে অন্য একটা পরিবারকে আপন করে নেয় তা শুধু আমরাই পারি।

আমরা যে শুধুমাত্র ভালোবাসতে পারি তা কিন্তু নয়,
আমরা নিজের ভালো থাকা গুলো কে বিসর্জন দিয়ে অন্যদের কে ভালো রাখতে পারি।

আমরা কোনরকম ক্লান্তি ছাড়াই গরমে সারাদিন রান্নাঘরে কাটিয়ে দিতে পারি।
আমরা কনকনে শিতের মধ্যে ও আপনাদের মুখে খাবার তুলে দিতে পারি।
আমরা যেমন ঘর সামলাতে পারি, তেমনি বাহির টাও সামলাতে পারি।
আমরা রাতের পর রাত না ঘুমিয়ে সারারাত জেগে সন্তান কে বড়ো করতে করতে পারি।

আমরা কি না পারি,একটা পরিবারের ভালোর জন্য আমরা সবকিছু করতে পারি।
সব কষ্ট গুলোকে আমরা মেনে নিয়ে মুখে সস্তির হাসি হাসতে পারি।
আমরা ভালো না থেকেও ভালো থাকার অভিনয় করতে পারি।

এইযে ছোট জীবনে এতো এতো বিসর্জন বিনিময়ে আমরা কি চাই একটুখানি ভালোবাসা আর সন্মান।
বিনিময়ে যেইটা পাই সেইটার নাম হচ্ছে “অবহেলা “যেইটা মেনে নেওয়া খুবই কষ্টের।

নারীরা সবখানেই অবহেলিত, ঘরে বাইরে।
যে নারীকে ছাড়া আপনাদের জীবন অসমপূর্ন সেই নারীদের কে ভালেবাসুন,সন্মান করুন।
সে হোক আপনার মা, স্ত্রী বা বোন।
তাদেরকে ভালোবাসুন।

লেখক