তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর বাজারে থাই এ্যালোমিনিয়াম মিস্ত্রি রাকিব হাসান। প্রায় ৬ বছর যাবৎ ঝিনাইগাতী বাজারের বিভিন্ন দোকানে থাই এ্যালোমিনিয়াম মিস্ত্রি হিসেবে কাজ করে। আসছেন তিনি। তিনি এ কর্ম করে তার সংসারের খরচের পাশাপাশি অল্প অল্প করে জমিয়েছিলেন পঞ্চাশ হাজার টাকা। আর সেই টাকায় একটি সোনার নৌকা বানিয়েছেন তবে তার নিজের জন্য নয়। সোনার এ নৌকাটি নিজ হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দিতে চান তিনি। এ্যালোমিনিয়াম মিস্ত্রি রাকিব হাসানের এমন উদ্যোগে খুশি স্থানীয়রা ঝিনাইগাতী উপজেলা নেতৃবৃন্দ।
কাংশা ইউনিয়ন গালিগাও গ্রামের বাসিন্দা রাকিব হাসান। তার পিতা রিয়াজল হক তিনি পেশায় একজন কৃষক। আর রাকিব হাসান একজন থাই এ্যালোমিনিয়াম মিস্ত্রি। গত ৭ বছর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিবাহ করেছেন। বর্তমানে তাদের ঘরে তাবাসসুম নামে একটি কন্যা সন্তানও রয়েছে। থাই এ্যালোমিনিয়াম দোকানের ব্যাবসা করে যা অর্থ পান তা দিয়ে কোনও মতে সংসার চলে। আসছে তাদের। রাকিব হাসান জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম আর আদর্শে অনুপ্রাণিত হন তিনি। তাই বর্তমান দেশের সর্ববৃহৎ ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগকে ভালবেসে আ. লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি নিজ হাতে একটি সোনার নৌকা উপহার হিসেবে দিতে চান তিনি। প্রায় এক মাস আগে গুলশান নাভানা টাওয়ার শপিং কমপ্লেক্সে ৩য় তলা চৌধুরী গোল্ড ও পি সি একটি দোকানে ২১ ক্যারেটের একটি সোনার নৌকা তৈরীর জন্য অর্ডার করেন তিনি। সম্পন্ন হলে চলতি মাসের ৯ তারিখে নৌকা নিয়ে আসেন বাড়িতে। থাই এ্যালোমিনিয়াম মিস্ত্রি রাকিব হাসান এমন উদ্যোগ নেওয়ায় খুশি স্থানীয়রাও।