ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়া শাজাহানপুরে গার্মেন্টস ফেরত এক যুবতীর দড়ি দিয়ে আত্মহত্যা

সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে গার্মেন্টস ফেরত পাপিয়া (২০) নামের এক যুবতী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া তালপুকুর গ্রামে এ ঘটনাটি ঘটে। সে অত্র গ্রামের ফজলুর রহমানের মেয়ে।

জানাগেছে, নিহত পাপিয়া পারিবারিক অচ্ছলতার কারণে ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত ছিল। সেখানে সে চাকুরীর সুবাদে বৈবাহিক জীবন শুরু করে। এক পর্যায়ে হঠাৎ স্বামীর সাথে তার ডিভোর্স হয়। ঘরে তার একটি তিন বছরের ছেলে সন্তান ছিল। ওই সন্তান তার স্বামীর সাথেই থাকে। এমতাবস্থায় বিগত তিন দিন পূর্বে সে তার নিজ গ্রামের বাড়ি ফিরে আসে। হঠাৎ রবিবার সন্ধার পর বাড়িতে কেউ না থাকায় বারান্দার সাথে গলায় রশ্মি দিয়ে আত্মহত্যা করে।

পুলিশ জানান, প্রাথমিকভাবে জানাগেছে নিহত পাপিয়া পরিবারের অভাব অনটন ও মানসিক চাপে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

শাজাহানপুর থানার এস আই ফারুক হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত‍‍্যু মামলা দায়ের করা হয়েছে।

লেখক