সুজন শাজাহানপুর প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসচাপায় সিএনজি চালিত অটোরিক্সার ৪ যাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনাটিা ঘটে।
এ সময় স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন। দুর্ঘটনায় হতাহতদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। তারা হলেন গাবতলী উপজেলার কদমতলীর বাসিন্দা ও অটোরিকশা চালক হযরত আলী (৫০), যাত্রী ধুনটের বেড়েরবাড়ীর নুরনবী বাদশা (৬০)। আর দুই জনের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। আর আহত দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া শহর থেকে সিএনজি চালিত অটোরিকশা চারজন যাত্রী নিয়ে গাবতলী উপজেলার বাগবাড়ী যাচ্ছিল। দ্বিতীয় বাইপাস মহাসড়কে সুজাবাদ এলাকায় মহাসড়ক থেকে বাগবাড়ি সড়কে অটোরিকশাটি পার হচ্ছিল। এমন সময় গাইবান্ধা থেকে ঢাকাগামী স্বদেশ পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয় এসব বিষয়টি নিশ্চিত করে কৈগাড়ী ফাঁড়ির এএসআই আব্বাস আলী তিনি জানান, গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিল ধুনট উপজেলায়। পথে সুজাবাদ দহপাড়া স্থানে পৌঁছালে রাস্তার ডানে মোড় নেয়ার সময় বাসটি সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দেয়।
এ সময় বাসের চাপায় অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলে মারা যান। আর এক শিশু ও একজন পুরুষকে গুরুতর আহতবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যায় । এদিকে দুর্ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয় লোকজন বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের পিছনের অংশ পুড়ে যায়।
এ বিষয়ে শাজাহানপুর থানার এস আই আরিফ আবিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। স্থানীয়রা বলছে সিএনজি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।