ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী, একজোড়া কবুতরের দাম ৫০ হাজার টাকা

 রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে গতকাল শনিবার দুপুরে ‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মার্জিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল হক সরদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেটেরিনারী সার্জন শাকিল আহমেদ।
প্রদর্শনীতে জেলা কৃত্রিম প্রজনন বিভাগের উপপরিচালক কামাল বাশার, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা নুরুল ইসলাম তালুকদার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরজাহার আক্তার সাথী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যেও বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদেও প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি, জনসাধারণের সামনে উন্নতজাতের গবাদিপশু ও হাঁসমুরগী প্রদর্শন, বিজ্ঞানভিত্তিক লালন-পালনের কৌশল অবহিতকরণ, উন্নতজাতের এবং শৌখিন পশু-পাখি পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ এবং জনসাধারণের জন্য নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিতে সচেতনতা বৃদ্ধিও জন্য দিনব্যাপি এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীতে খামারি ও তরুণ উদ্যোক্তারা তাদের উৎপাদিত বিশেষ  স্বরদই, নিজস্ব খামারের মুরগীর মাংস থেকে প্রস্তুত বিভিন্ন খাদ্য পণ্য, ৩০ প্রজাতির সৌখিন মুরগী, বিভিন্ন প্রজাতির কবুতর, বৈচিত্রময় পাখি, দুম্মা, গাড়ল, ২৫ মণ ওজনের ষাঁড়, মহিষ, বিভিন্ন প্রজাতির ছাগল, খরগোশ, উন্নতজাতের ঘাস প্রদর্শণী করা হয়।
দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহমেদ বলেন, এই প্রদর্শনীতে জেলার প্রাণিবৈচিত্র প্রদর্শণ করা হয়েছে। কেউ এখানে আসলে বিভিন্ন প্রাণি সম্পর্কে ধারণা পাবে। নতুন উদ্যোক্তা তৈরি হবে। খামারি ও ভোক্তার সঙ্গে একটি সম্পর্ক তৈরি হবে।
সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য। বাড়িতে প্রায় দেড়বছর আগে কবুতর চাষ শুরু করেন। তাঁর খামাওে বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে। কালো মুন্ডিয়ান জাতের এক জোড়া কবুতরের দাম ৫০ হাজার টাকা। কখনো কখনো লাখ টাকাও বিক্রি হয়। ইংলিশ পোর্টারবল জাতের কবুতরের জোড়া ২০ হাজার টাকা। কালো ক্যারিয়ার হোমা জাতের কবুতরের দাম ১৫-২০ হাজার টাকা জোড়া।
জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, এখানে বিভিন্ন ধরণের পশু-পাখি নিয়ে আসা হয়েছে। আমাদের সমাজে খুব বেশি একটা প্রচলিত নয়, এমন পাখিও নিয়ে আসা হয়েছে। এসব পশু-পাখির যাতে আরও বিস্তৃতি ঘটানো যায়। আরও বেশি পরিমানে উৎপাদন বাড়ানোর জন্য আমরা প্রয়োজনীয় সহায়তা প্রদান করবো।

লেখক