ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে জেলা আওয়ামীলীগ এর শান্তি সমাবেশ অনুষ্ঠিত

রাজবাড়ীতে বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী জেলা আওয়ামীলীগের আয়োজনে  শনিবার ২৫ ফ্রেব্রুয়ারী বিকাল চারটায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ শান্তি সমাবেশ আয়োজন করা হয়।

এসময় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, রাজবাড়ী সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন , জেলা আওয়ামীলীগ সহ সভাপতি ফখরুজ্জামান মুকুট, রেজাউল করিম রেজা, যুগ্ন সাধারন সম্পাদক শেখ সোহেল রানা টিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড শফিকুল হোসেন শফিক, সদস্য মীর মাহফুজা মলি, মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া সুলতানা কংকন, জেলা ছাত্র লীগ সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমূখ।

লেখক