ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শিবগঞ্জে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বিএনপি’র সংবিধান বিরোধী অপরাজনীতির প্রতিবাদে কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শিবগঞ্জ বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক খ.ম শামসুদ্দোহা শামীমের সভাপতিত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য মোবাশ্বার হোসেন স্বরাজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল আলম মাস্টার, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান শেখ, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান রেজ্জাকুল রহমান রাজু, পৌর আওয়ামী লীগ সভাপতি আমিনুল হক দুদু, আবু সাইদ, মোমিনুল ইসলাম চৌধুরী লিটন, জেলা যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম রনি,তুষার শেখ, যুবলীগ নেতা হারুন অর রশিদ, শেখ বকুল, এমরান, মনোয়ার হোসেন, পৌর যুবলীগের সভাপতি আজিজুল হক মিলন,সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম প্রমুখ।

লেখক