ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বড়লেখায় ছিগামহলে অনুষ্ঠিত হতে যাচ্ছে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও তাফসীর মাহফিল

বড়লেখা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ছিগামহল সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল।

বড়লেখা সদর ইউনিয়নের ছিগামহল ইসলামী সমাজকল্যাণ পরিষদের আয়োজনে বড়লেখা সদর ইউনিয়নের ছোটলেখা দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে (১ নং ওয়ার্ড, ছিগামহল) মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯ ঘটিকা থেকে দিনব্যাপী ১০ পাড়া হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং বুধবার (১ মার্চ) সকাল ১০ ঘটিকা থেকে রাত ১১ ঘটিকা পর্যন্ত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তাফসীর মাহফিল পরিচালনা কমিটি সুত্রে জানা গেছে, প্রধান অতিথি হিসেবে তাফসীর পেশ করবেন আলোচিত বক্তা মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা শায়খ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহীম (প্রধান মুহাদ্দিস জামেয়া ক্বাসেমিয়া নরসিংদী)। প্রধান আলোচক হিসেবে তাফসীর পেশ করবেন হযরত মাওলানা শফিকুল ইসলাম বিপ্লবী, আলোচক বিটিভি, ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে তাফসীর পেশ করবেন হযরত মাওলানা হোসাইন আহমদ সুমন দুবাগী।

এছাড়াও তেলাওয়াত, ইসলামি সংগীত, গজল, হামদেনাথ পরিবেশন করবেন একঝাক তরুণ হাফেজ ও ইসলামি সংঙ্গীত শিল্পীবৃন্দ।

উল্লেখ্য, ছিগামহল ইসলামী সমাজকল্যাণ পরিষদের দায়িত্বশীল আব্দুল কুদ্দুস বলেন, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১০ পাড়া হিফজুল কোরআন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে প্রতিযোগীগণ অংশগ্রহণ করবেন। আমেরিকা প্রবাসী ওয়াহিদুল ওদুদ রেজা’র পৃষ্টপোষকতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে নগদ পনেরো হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার আট হাজার টাকা ও তৃতীয় পুরস্কার পাঁচ হাজার টাকাসহ বিজয়ী প্রতিযোগীদের মাঝে আরও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।

০১ মার্চ রোজ বুধবার অনুষ্ঠিতব্য বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে প্রতি বারের ন্যায় এবারও দেশ বরণ্যে মুফাসসীর কেরামগণ কোরআনের দাওয়াত নিয়ে আসবেন এবং মহাগ্রন্থ আল-কোরআন থেকে তাফসীর পেশ করবেন। ইতিমধ্যে এলাকাবাসীসহ সকলের আন্তরিক সহযোগিতায় আমাদের প্রস্তুতিমূলক কাজ চলমান রয়েছে। ইনশাআল্লাহ যথা সময়ে হিফজুল কোরান প্রতিযোগিতা ও তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
তিনি আরোও বলেন, বরাবরের মতো এবারো আশেপাশের উপজেলা ও বিভিন্ন এলাকা থেকে প্রচুর লোক সমাগমের আশংকা করা যাচ্ছে। সেজন্য পরিচালনা কমিটি যানবাহনের পার্কিংসহ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এসময় ছিগামহল ইসলামী সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে হিফজুল কোরআন ও তাফসীর মাহফিলে উপস্থিত থাকার জন্য সকল তাওহিদী জনতার প্রতি তিনি বিনীত অনুরোধ জ্ঞাপন করেন।

লেখক