নুর হোসেন- মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ
মিরসরাই পৌরসভার নাজিরপাড়া গ্রামের সন্তান ঢাকা ইবনে সিনা হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোঃ শওকত আলী কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নাভানা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান নিজাম উদ্দিন, নাভানা ফার্মাসিউটিক্যালসের সেলস ম্যানেজার শাখাওয়াত হোসেন শামীম, এ্যাসিসটেন্ট সেলস ম্যানেজার কাজী জহির উদ্দিন, এরিয়া ম্যানেজার মুসলিম উদ্দিন, রিপ্রেজেন্টেটিভ মামুনুল ইসলাম।
উল্লেখ্য, মিরসরাইয়ে যখন প্রথম বেসরকারি মাতৃকা হাসপাতাল চালু হয় তখন থেকে হৃদরোগের একমাত্র চিকিৎসক হিসেবে রোগী দেখা শুরু করেন তিনি। বর্তমানে তিনি প্রতি বৃহস্পতিবার কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও মাতৃকা হাসপাতালে নিয়মিত রোগী দেখছেন।