ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে দৈনিক সময়ের আলো’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক সময়ের আলো’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে এ আয়োজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস।
রাজবাড়ীর সিনিয়র সাংবাদিক বাংলা ভিশন ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি এম. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলা নিউজের জেলা প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সিনিয়র সাংবাদিক ও স্থানীয় দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার উপদেষ্টা সম্পাদক আবুল কালাম, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ ও ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন রনি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক সময়ের আলো’র জেলা প্রতিনিধি শিহাবুর রহমান ও সঞ্চালনা করেন রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ডিবিসি টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস।
এসময় আরও উপস্থিত ছিলেন সময় টিভির রিপোর্টার আশিকুর রহমান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম মিঠু, দৈনিক খবরের জেলা প্রতিনিধি আসহাবুল ইয়ামিন রয়েন, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি মতিন মোল্লা, দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক বাংলা’র জেলা প্রতিনিধি মঈনুল হক মৃধা, ঢাকা পোষ্টের জেলা প্রতিনিধি মীর সামসুজ্জামান সৌরভ,  ডেইলি বাংলাদেশের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান, যুবলীগ নেতা বাদল কুমার দে প্রমূখ।

লেখক