নুর হোসেন- মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ
মিরসরাইয়ে সড়ক দু-র্ঘটনায় আহত আমিনুল হক তোতা (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ২ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আমিনুল হক তোতা উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজীর তালুক গ্রামের মৃত জাফর আহমদের পুত্র। এর আগে ১ মার্চ উপজেলার মঘাদিয়া ইউনিয়নের চৌমুহনী এলাকায় সড়ক পারাপারের সময় অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর জখম হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে মাথায় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসক চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।