ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে মহিলা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন

রাজবাড়ীঃ
রাজবাড়ীতে গতকাল রোববার বিকেলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘জেন্ডার সমতায় তথ্য প্রযুক্তি’ প্রতিপাদ্য সামনে রেখে মহিলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের পান্না চত্বরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে রাসসুন্দরী দাসী মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট চিকিৎসক পূর্ণিমা দত্ত। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখাদাস। এতে বক্তব্য দেন সাবেক সভাপতি লাইলী নাহার, প্রশিক্ষণ সম্পাদক নমিতা দাস, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদাত হোসেন, উদীচী শিল্পীগোষ্ঠীর সহসভাপতি আজিজুল হাসান, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ধীরেন্দ্রনাথ দাস, কবি নেহাল আহমেদ প্রমূখ। প্রবন্ধ পাঠ করেন মহিলা পরিষদের সদস্য হাছিনা আক্তার। সভায় মহিলা পরিষদের সদস্য ছাড়াও বন্ধুপ্রতিম বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের অর্ধেক অংশ নারী। নারীর উন্নতি ছাড়া সমাজের উন্নতি সম্ভব নয়। আমরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে নারীরা তাদের দক্ষতার পরিচয় রাখছে। পুরুষের সঙ্গে তাল মিলিয়ে কাজ করছে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির যুগে বিভিন্ন ধরণের ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে। কারণ, এখানেও নারীকে বিভিন্ন ভাবে হয়রানী করা হচ্ছে।

লেখক