রাজবাড়ীঃ
রাজবাড়ীতে ছাত্র ইউনিয়ন জেলা কমিটির উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শহরের আজাদী ময়দান এলাকায় উদীচী শিল্পী গোষ্ঠী মিলনায়তনে গতকাল রোববার বিকেলে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠন ও নেতৃত্বের সৃজনশীল বিকাশ বিষয়ের ওপর প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যানি সেন। সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি কাওসার আহমেদ রিপন। সহসভাপতি শিশির বিন্দু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক উৎসব চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক রাফিদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অর্নিকা দাস প্রমূখ। প্রশিক্ষণে সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন ছাত্র ইউনিয়ন। ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে ছাত্র ইউনিয়নের জন্ম হয়েছে। ভাষা আন্দোলন আমাদের প্রেরণার উৎস। এখান থেকেই আমাদের স্বাধিকারের আন্দোলন শুরু হয়ে ছিল। ভাষা আন্দোলন অসম্প্রদায়িক চেতনার সূতিকাগার। প্রশিক্ষণ চিন্তাকে শাণিত করে। বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে পেতে সহায়তা করে। সৃজনশীল কর্মকান্ড বিকাশে সহায়তা করে। একারণে সংগঠনের নতুন সদস্যদেও নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে করে আগামি দিনের শিক্ষার অধিকার আদায়সহ ন্যায় সঙ্গত লড়াই সংগ্রাম বেগবান করতে সহায়ক