ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

অবৈধ ট্রাক্টরের কারণে অনিরাপদ আমতলীর সড়ক

এইচ এ রাকিব,আমতলী উপজেলা প্রতিনিধিঃ-

সকালের সূর্য্য উদয়ের আগে থেকে গভীর রাত পর্যন্ত গ্রাম থেকে শুরু করে উপজেলার শহরের ব্যস্ততম সকল রাস্তায় চলছে এই মরণযান অবৈধ ট্রাক্টর। অধিকাংশ গাড়ির চালকের আসনে বসেছে অদক্ষ কিশোররা। ফলে প্রতিনিয়ত সড়কে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। চালকের লাইসেন্স তো দূরের কথা, চালানোর নেই কোনো অভিজ্ঞতা।

সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তাঘাট। বেপরোয়া গতিতে অবৈধ ট্রাক্টর ও টলির কারণে ভাঙ্গছে সড়ক, বাড়ছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এ যেন রামরাজত্ব, প্রশাসন দেখেও না দেখার ভান করে থাকে।

সরেজমিনে দেখা গেছে, বরগুনার আমতলীর হলদিয়া, চাওড়া, কুকুয়া, গুলিশাখালী, আঠারগাছিয়া, আরপাঙ্গাশিয়া, আমতলী সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে বিভিন্ন সড়ক ও অলিগলিতে বেপরোয়াভাবে চলাচল করছে ট্রলি ও ট্রাক্টর।

উপজেলার ছোট-বড় সব সড়কে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে এসব যানবাহন। অনুমোদন, সিগন্যাল লাইট ও হর্ন ছাড়াই রাস্তায় চলছে এসব যান। ট্রাক্টর শুধু চাষাবাদের জন্য বৈধ থাকলেও এখন অবৈধভাবে পণ্য পরিবহন কাজে ব্যবহার করা হচ্ছে। স্বল্প খরচে ভারী কাজ করানোর জন্য মাটি উত্তোলন কাজে জড়িতরা এসব যান ব্যবহার করেন। তবে প্রশাসন বলছে, অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুর রহমান বার্তা ১০ কে বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম বার্তা ১০ কে বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

লেখক