রাজবাড়ী প্রতিনিধিঃ
না ফেরার দেশে চলে গেলেন রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহ। মঙ্গলবার ১৪ ই মার্চ দুপুর ১২টার দিকে ফরিদপুরের ডায়াবেটিকস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকায় বাসিন্দা ছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
সানাউল্লাহ সাংবাদিক নামে তিনি পরিচিত ছিলেন। এর আগে একাধিকবার স্টোক করে অসুস্থ্য হয়ে পড়েন। তিনি দীর্ঘ দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়াও ডায়াবেটিকস ও কিডনি সংক্রান্ত নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে , নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহ পাকিস্থান আমলে ‘পাক যমহুরিয়াত’ সাপ্তাহিক পত্রিকায় লেখালেখির মধ্য দিয়ে সাংবাদিকতা জীবন শুরু করেন। এরপর দেশ স্বাধীন হওয়ার পূর্বে তিনি দৈনিক পূর্বপাকিস্থান পত্রিকায় কাজ করেন। ১৯৭১ সালে দেশ স্বাধীন হলে তিনি ‘বাংলার বাণী’ পত্রিকার মফস্বল সম্পাদক হিসেবে কাজ করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ টেলিভিশন রাজবাড়ী জেলা প্রতিনিধি ছিলেন।
তার ১ ম জানাজা নামাজ রাত আটটায় বড় মসজিদ খানকাহ পাক অনুষ্ঠিত হয়। ২য় জানাজা রাত নয়টাতে পারহাউজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে।