ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর ধামইরহাটে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ এক শীর্ষ ডাকাত আটক

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট হতে দেশীয় তৈরি ৩টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ সানোয়ার নামের এক শীর্ষ ডাকাতকে আটক করেছে র‌্যাব জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পর একটি অপারেশন দল কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এর নেতৃত্বে ১৪ মার্চ রাত ০০:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন দিলালপুর এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ান শুটারগান-৩টি, গুলি-২রাউন্ড সহ আসামী মোঃ সানোয়ার হোসেনকে (৫২) হাতে নাতে গ্রেফতার করা হয়। সে নওগাঁর ধামইরহাট উপজেলার দিলালপুর গ্রামের

ওছমান আলীর ছেলে। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি মোঃ সানোয়ার ওই এলাকার একজন শীর্ষ ডাকাত। সে সংঘঠিত একটি ডাকাত দলের অন্যতম সদস্য। তার বিরুদ্ধ বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, মাদকসহ বিভিন ধরনর একাধিক মামলা রয়েছে। সানায়ার হোসেন ও তার সহযোগী মোঃ ফরিদ উদ্দিনসহ ৬/৭ জনের একটি গ্রুপ বিভিন্ন সময় নওগাঁ জেলায় সংঘটিত বিভিন্ন ডাকাতির সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। উক্ত তথ্যে পাওয়ার পর থেকে র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প তাদের গ্রেফতারের কার্যক্রম শুরু করে। বিভিন্ন সময়ে তাদেরকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে অবশেষে মঙ্গলবার মোঃ সানোয়ার হোসেনকে দিলালপুর এলাকা থেকে গ্রেফতার করা সম্ভব হয়। কিন্তু তার সহযোগী মোঃ ফরিদ উদ্দিন পালিয়ে যায়। পরবর্তীতে মোঃ সানোয়ার হোসেন এর দেখানো তথ্যে মতে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। সানোয়ার এর ভাষ্যমতে তার নামে ৫টি ডাকাতি মামলাসহ মোট ১১টি মামলা থাকলেও সিডিএমএস পর্যালোচনা করে তার নামে বিভিন্ন থানায় ৭টি মামলার তথ্যে পাওয়া যায়।কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান,আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় অস্ত্র আইন-১৮৭৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

লেখক