আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :
গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন পালন, শিশু দিবস, স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী।
এছাড়াও অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক রুহুল আলম, প্রেসক্লাব সাদুল্লাপুর এর সভাপতি কেএম নেয়ামুল আহসান পামেল, শ্রমিক নেতা কমরেড কামরুল ইসলাম সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সভায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধুর জন্মদিন পালন, জাতীয় শিশু দিবস পালন ও মাহে রমজানের পবিত্র রক্ষা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।