নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর কলের ভিত্তিতে পথহারা ০৪ জন পর্যটককে মিরসরাইয়ের গহীন পাহাড়ী এলাকা মেলখুম থেকে ০৬ ঘন্টার পর উদ্ধার। মঙ্গলবার (১৪ই মার্চ) তারিখ দুপুর ২ ঘটিকার সময় জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে জোরারগঞ্জ থানার ডিউটি অফিসারের নাম্বারে কল করিয়া জানানো হয় জোরারগঞ্জ থানাধীন মেলখুম ঝর্ণায় ঘুরতে এসে ০৪ জন পর্যটক ভুল পথে গহীন অরুন্যে হারিয়ে যায় গেছে। চারদিকে ঘুরাফেরা করে রাস্তা না পেয়ে তারা বর্তমানে অজ্ঞাত টিলায় অবস্থান করতেছে। যেখানে পাহাড়ের চুড়ায় উঠলে মাঝে মাঝে মোবাইলে নেটওর্য়াক পাওয়া যায়।
উক্ত সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার আল মাহমুদ শরীফ এর নেতৃত্বে এসআই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ প্রযুক্তির সহায়তায় প্রায় ৫/৬ কিঃমিঃ পাহাড়ী টিলা বেয়ে তাদেরকে সন্ধ্যা ৬ টার সময় গহীন অরুণ্য থেকে মানসিক বিপর্যস্ত অবস্থায় ০৪ জন পর্যটককে উদ্ধার করে।
উদ্ধারকৃত পর্যটকেরা হলো আদনান সামী(২০),সে কুমিল্লা জেলার দক্ষিণ প্রতাপপুর গ্রামের বাসিন্দা। মোতাহের হোসেন(২৪), ইফতেখার হোসেন(২৪),দুইজন কুমিল্লা জেলার বেলঘর গ্রামের বাসিন্দা, মোহাম্মদ মহসিন হোসেন(২৪), কুমিল্লা জেলার সোয়ারবিল গ্রামের বাসিন্দা। ইফতেখার হোসেন ঢাকা কলেজের ছাত্র বাকি সবাই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র।
পরবর্তীতে তাদেরকে উদ্ধার পূর্বক খাবার পানি, হালকা খাবার খাইয়ে মানসিকভাবে স্বাভাবিক হওয়ার পর থানায় নিয়ে আসা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বন কর্মকর্তা বলেন, এটি একটি গহীন এলাকা, এখানে মানুষ অতি উৎসাহী হয়ে আসতেছে তবে এটি বিপদ জনক জায়গা। খুব শীগ্রই এ ব্যাপারে বন বিভাগ পদক্ষেপ নিবে।