ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

মিরসরাইয়ে পাগড়ি বিতরণ ও দোয়া অনুষ্ঠান

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

মিরসরাই উপজেলার বড়তাকিয়া যাহেদিয়া হেফজ ও এতিমখানার হেফজ সমাপনী ছাত্রদের ছবিনা, পাগড়ি বিতরণ, ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠান বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসার নূরানী বিভাগীয় প্রধান মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় এবং আলহাজ্ব মুহাম্মদ আব্দুল মান্নান সওদাগরের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন বড়তাকিয়া যাহেদিয়া হেফজ ও এতিমখানার শিক্ষা পরিচালক হাফেজ মাওলানা শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বড়তাকিয়া যাহেদিয়া কমপ্লেক্সের পরিচালক ও বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আলা উদ্দিন, বড়তাকিয়া যাহেদিয়া হেফজ ও এতিমখানার শিক্ষক হাফেজ আবুল কালাম আজাদ, সেক্রেটারী এসএম জাহাঙ্গীর হোসাইন, অভিভাবক সদস্য আলহাজ্ব হাবিব উল্ল্যাহ ভূঁইয়া, অভিভাবক নুরুল আবছার।

এসময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য মফিজুর রহমান শিপন, অভিভাবক সদস্য নুর উদ্দিন।অনুষ্ঠানে ছবক প্রদান ও দোয়া মোনাজাত করেন আবুতোরাব ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবু জাফর নিজামী।অনুষ্ঠানে হেফজ সম্পন্ন হওয়া ৩ ছাত্রকে পাগড়ি ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাসিবুল আহসান এবং ইসলামী সংগীত পরিবেশন করেন ইব্রাহীম খলিল ও সোহানুল ইসলাম।

লেখক