ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও শিশু দিবস উদযাপন

রাজবাড়ী ঃ
রাজবাড়ীতে আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও শিশু দিবস উদযাপন করা হয়েছে।

১৭ মার্চ শুক্রবার সকাল ১১ ঘটিকায় কেক কেটে আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে এই দিনটি পালন করেন শিক্ষার্থীরা, ইনস্টিটিউটের শিক্ষক বৃন্দ ও ইনস্টিটিউটের পরিচালনা কমিটি।

এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের এর পরিচালক, এ্যাড: রহিমা খাতুন লিলি। আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রাসেল খান, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক কাবেরী আজাদ লোপা, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর আতিয়া খাতুন ও আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের কোষাধক্ষ রোস্তম মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও শিশু দিবস সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে উপদেশমূলক বক্তব্য রাখেন- অনুষ্ঠানের অতিথিবৃন্দ। কেক কাটা ও ফটোশেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

লেখক