ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ভারতীয় মদসহ দুইজন গ্রেফতার

তৌহিদুর রহমান জেলা প্রতিনিধি-ঃ

শেরপুরের ঝিনাইগাতীতে ৪ বোতল ভারতীয় মদসহ দুইজনকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার নলকুড়া ইউনিয়নের কুসাইকুড়া গ্রামের শুটকু মিয়ার পুত্র মোঃ আরিফ (২১) ও শাহ জামালের পুত্র খলিল মিয়া (৩০)। ৩১ মার্চ ২০২৩ শুক্রবার রাত ৯ঘটিকার দিকে উপজেলার ফাকরাবাদ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পুুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতি ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই মাসুদ রানা সঙ্গীয় পুলিশ সদস্যসহ উক্ত স্থানে অভিযান চালিয়ে ব্যাটারী চালিত অটোগাড়ী থেকে ৪ বোতল ভারতীয় মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই দুইজনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

লেখক