ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গা হতে ২১৩ গ্রাম হেরোইনসহ মোঃ শামসুল হক (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২ ক্যাম্পের সদস্যরা। শনিবার (১ এপ্রিল) দুপুর পৌনে দুইটার দিকে র‌্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন হাটিকুমরুলস্থ সিরাজগঞ্জ টু ঢাকাগামী মহাসড়কের ফুড ভিলেজ এর সামনে রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১৩ গ্রাম হেরোইনসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়।এ সময় তার কাছে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুর কুমারপাড়া গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।র‌্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম জানান,গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সিরাজগঞ্জের সালঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

লেখক