ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

লেখা দিতে দেরি করায় ছাত্রের ওপর শিক্ষকের অমানবিক নির্যাতন

আহসান হাবীব নাহিদ,গাইবান্ধা জেলা প্রতিনিধি :

শ্রমিক গরিব পিতা মিঠু মিয়ার ছেলে মোঃ কাজল মিয়া। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক প্রথম শ্রেনীর ছাত্র মোঃ মোঃ কাজল মিয়া(৬ )নির্যাতিত হয়েছে। ক্লাসে লেখা দিতে দেরি করার কারনে কাজলকে অমানবিক নির্যাতন করে ঐ স্কুলের শিক্ষক মোঃ রাজু মিয়া।

স্কুলের শিক্ষক রাজু মিয়া লেখা দিতে ছাত্র কাজলকে তাগিদ করেন, তবে কাজল লেখা দিতে দেরি করলে রুমের মধ্যে অমানবিক নির্যাতন করে তাকে । প্রথমে পেটে কলম দিয়ে ভূড়ি মোচরানো, কান ধরে তোলা করা তারপর নাকে খড় দেওয়ার
মতো অমানবিক নির্যাতন করেন এই নিষ্ঠুর শিক্ষক পরে তাকে চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা করে স্বজনেরা।

এর আগেও অনেক ছাত্রকে এভাবে মারধরের অভিযোগ রয়েছে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা শিক্ষা অফিসারের বরাবরে প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেছেন
ভুক্তভোগী ছাত্রের বাবা।

শিক্ষার্থী কাজলের পিতা মোঃ মিঠু মিয়া কান্না কণ্ঠে অভিযোগ করে বলেন, আমার ছেলেকে রাজু মাস্টার অনেক মারধর করেছেন। আমার ছেলে এখন কানে কম শোনে। ছেলের শরীরে আঘাতের চিহ্ন এখনও আছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিক্ষক রাজুর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাকে আশ্বস্থ করেন।

এ বিষয়ে শিক্ষক রাজু মিয়া শিক্ষার্থী কাজলকে মারধোরের কথা স্বীকার করে জানান, যা করেছি তার মঙ্গল ও ভালোর জন্য করেছি। এ ছাড়া আর কোনো কথা বলতে চাননি।

অনেক অভিভাবকরা জানান, এ ধরনের শিক্ষকদের অমানবিক নির্যাতনের কারনে অন্য ছাত্র-ছাত্রীরাও স্কুল বিমুখ হয়ে পড়ছে। এর আগেও তিনি এরকম অনেক ঘটনা ঘটিয়েছেন।

লেখক