মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে ইউনিয়ন পর্যায়ে জনসাধারণের মাঝে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু করেছে (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ)।
আত্রাইয়ে দায়িত্ব প্রাপ্ত ডিলার উপস্থিত থেকে উপজেলার অন্যান্য ইউনিয়নের ন্যায় ৮নং হাটকালুপাড়া ইউনিয়নে মোট ১২৭০ জন উপকার ভোগীদের মাঝে সুশৃঙ্খল ভাবে এ পণ্য বিক্রয় করা হয়। রবিবার ০২-এপ্রিল ২০২৩ সকাল ১০ টায় হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবি পণ্য বিক্রিয়ের শুভ উদ্বোধন করেন ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন।
এই সব টিসিবি তৈল ২লিটার ১ কাজি চিনি, ১কেজি ছোলা ২ কেজি মুশুর ডাল, প্যাকেজের মূল্য ৪৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
উপকারভোগীকে স্থানীয় ইউনিয়ন পরিষদ অথবা নির্দিষ্ট ভেন্যু থেকে টিসিবি পণ্য কিনতে পারবেন বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার উপজেলা, ইউনিয়ন সচিব ইউনিয়ন ভুমি কর্মকর্তা সহ হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য বৃন্দ।