ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

নন্দীগ্রাম পৌরএলাকায় মশা নিধন কার্যক্রম শুরু

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে পৌরসভা এলাকায় মশার উপদ্রব ঠেকাতে ঔষধ ছিটানোর কার্যক্রম (স্প্রে) শুরু করা হয়েছে। পৌরসভার রাজস্ব তহবিল থেকে ২লাখ টাকা ব্যয়ে ৯টি ওয়ার্ডে মশা নিধনে পর্যায়ক্রমে ৯দিন স্প্রে কার্যক্রম করা হবে। ৮নং ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় মশা মারতে নিজেই মাঠে নামেন মেয়র।গতকাল বৃহস্পতিবার বিকেলে মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান। এসময় ৮নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম অপু, সাংবাদিক আব্দুল আহাদ, স্থানীয় আব্দুল হাকিম, আনছার আলী, বেলাল হোসেন, মোসলেম উদ্দিন, দেলোয়ার হোসেন, হাফিজার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।মেয়র আনিছুর রহমান স্থানীয়দের উদ্দেশে বলেন, মশা নিধনে প্রতিটি ওয়ার্ডে মশার ঔষধ ছিটানোর কার্যক্রম পর্যায়ক্রমে চলবে। চিরুনি অভিযান চালানো হবে। শহর-বাজারের দোকান, বাড়ি বা স্থাপনার ভেতরে-বাইরে, আশপাশে কোথাও পানি জমে থাকলে এক্ষুনি ফেলে দিন। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। চারপাশ পরিস্কার ও পরিচ্ছন্ন রাখুন। পরিবার সহ নিজে সুরক্ষিত থাকুন, প্রতিবেশিকেও সুরক্ষিত রাখুন।

লেখক