ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নবীনগরে বালু ও মাটি উত্তোলন, ৫টি ড্রেজার মেশিন জব্দ

আবু হাসান আপন নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে ৫টি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার সাতমোড়া ইউনিয়নে মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে ড্রেজার দিয়ে ফসলি জমিতে মাটি কাটার অপরাধে ৫ টি ড্রেজার মেশিন, ৫ টি পাম্প ও পাইপ জব্দ করা হয় । উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের নেতৃত্বে এই অভিযান সম্পন্ন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক বলেন, অপরিকল্পিতভাবে ও অনুমোদন না নিয়ে বালুও মাটি উত্তোলনের অভিযোগে বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে ৫ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অভিযানের খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রটি ব্যবহৃত সরঞ্জামাদি রেখে পালিয়ে যায়। পরে জব্দকৃত মেশিন গুলো এনে উপজেলা প্রশাসনের জিম্মায় রাখা হয়েছে।

লেখক