ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

বন্ধুত্বের বন্ধন মীরসরাই-২০০২ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

বন্ধুত্বের বন্ধন মীরসরাই-২০০২ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) ১৫ রমজান বিকেলে উপজেলার মীরসরাই থানাধীন মিঠাছরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বন্ধুত্বের বন্ধন মীরসরাই-২০০২ ব্যাচের এডমিন-মডারেটর প্যানেল ও কার্যনির্বাহী কমিটির উদ্যোগে এবং বন্ধুত্বের বন্ধন মীরসরাই-২০০২ ব্যাচের আয়োজনে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মিঠাছরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল্লাহ দিদার, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, মিঠাছরা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা দীন মোহাম্মদ।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিঠাছরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ক্বারি আতাউল্লাহ।
উক্ত ইফতার মাহফিলে মিরসরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ব্যাচম্যাট উপস্থিত ছিলেন। এসময় দুঃস্থ ও সুবিধাবঞ্চিত ২৫ জনের মাঝে ইফতার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালে রমজানের শেষের দিকে ইফতার মাহফিলের মধ্য দিয়ে উক্ত ব্যাচের কার্যক্রম সূচনা হয়ে ক্রমান্বয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে গ্রুপের সৃষ্টি করে সহপাঠী বন্ধুদেরকে চিহ্নিত করে ইনভাইট দিয়ে বিভিন্ন স্কুলের সহপাঠীদেরকে নিয়ে ছোট ছোট পোগ্রামের আয়োজন করে সংগঠিত করে ফটো কন্টেন্টের প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঐসময় বন্ধুত্বের বন্ধন মীরসরাই’র সদস্যদের পক্ষ থেকে সিলেটের বন্যা দুর্গত মানুষের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। তারপর একই বছরের ৯ সেপ্টেম্বর মহামায়া লেক এলাকায় ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয় যেখানে এসএসসি ও দাখিল-২০০২ ব্যাচ মিরসরাই উপজেলার ২৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫ টি মাদ্রাসা সহ মোট ৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে পাঁচ শতাধিক ব্যাচম্যাট অংশ গ্রহণ করে। তার পরবর্তী সময়ে ছোট ছোট পোগ্রাম এবং সর্বশেষ চলতি বছরের ১৭ মার্চ (শুক্রবার) সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সী-বিচ এলাকায় সংগঠনের বর্ষপূর্তি উদযাপন করা হয়। বর্তমানে “বন্ধুত্বের বন্ধন মীরসরাই-২০০২” ফেসবুক গ্রুপে ৬২৮ জন সদস্য রয়েছে।

লেখক