ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

মিরসরাইয়ে বিএনপির অবস্থান কর্মসূচী পালন

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই উপজেলা,বারইয়ারহাট ও মিরসরাই পৌরসভা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

০৮ এপ্রিল, ২০২৩ শনিবার ১০ দফা বাস্তবায়নের দাবিতে মিরসরাই উপজেলা,বারইয়ারহাট ও মিরসরাই পৌরসভা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের গণমানুষের প্রিয় নেতা,চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক,চট্টগ্রাম -১মিরসরাই আসনের বিএনপির জাতীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব নুরুল আমিন সাহেব।
মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দীন এর সভাপতিত্বে ও মিরসরাই পৌরসভা বিএনপি’র সদস্য সচিব জাহিদ হোসাইন এর সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য,বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।
মিরসরাই উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

লেখক