ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল

তৌহিদুর রহমান , শেরপুর প্রতিনিধি :

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির হলরুমে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মাসুদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন এর উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা জাসদেন সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, বণিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ প্রমুখ। এসময় জেলা ও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

লেখক