ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

নবীনগরে মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে খাবার বিতরণ

আবু হাসান নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে “MWF Food Aid-2023” শীর্ষক প্রকল্পের আওতায় যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ইউকে) পবিত্র রমজান মাসে ৫০০ জন অভাবী পরিবারের ২৪ হাজার খাদ্য বক্স ও শুকনো খাবার বিতরণ করছে।

বাংলাদেশ সরকারের এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো অনুমোদিত স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা দায়েমি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জানা গেছে, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত স্বাস্থ্যকর রান্না করা খাবার- বিরিয়ানি, ভুনা খিচুড়ি, খিচুড়ি-ডিম, মুরগি-ভাত, মাছ-ভাত ও শুকনো খাবার, বিস্কুট, মুড়ি, চানাচুর, ভাত, চিনি, সুজি, সেমাই। বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

দায়েমি ফাউন্ডেশনের হেড অব প্রোগ্রাম খোদাদাদ মারুফ ও প্রকল্প পরিচালক মোঃ আতাউল্লাহ উজ্জল বলেন, মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন রমজান মাসে বিশ্বব্যাপী ১০ লাখ পরিবারের মধ্যে খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।

লেখক