আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :
গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল প্রকার দূর্ঘটনা প্রতিরোধে সচেতনতাবৃদ্ধির লক্ষে প্রচারণা ও লিপলেট বিতরণ করা হয়েছে।
২১ এপ্রিল শুক্রবার সকালে বিভিন্ন ব্যাবসায়ীদের মাঝে এ প্রচারনা চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সহ: কমিশনার (ভূমি) মো: তাইফুর রহমান, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়, সাদুল্লাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর ভার: স্টেশন অফিসার, নারায়ন চন্দ্র বর্মা, সাদুল্লাপুর বনিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।