ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে সাহরী মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৩ এর উদ্যোগে বৃহস্পতিবার দিবাগত রাতে পুনর্মিলনী, সাহরি মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে শহরের রত্মা কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাত সাড়ে ১২টায় অতিথিদের ফুল দিয়ে বরণ করার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে পাঁচজনকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক মুশারফ হোসেন, প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি মো. এজাজ আহম্মেদ ও রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের (আরডিএ) সভাপতি ফারুক উদ্দিন। এদের মধ্যে প্রথম তিনজনকে শিক্ষক হিসেবে ও শেষের দুইজনকে আলোকিত মানুষ ক্যাটাগরিতে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ২০০৩ ব্যাচের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। স্মৃতিচারণ ও অনুভূতি প্রকাশের মধ্যে দিয়ে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে। সাহরী খাওয়ার পর ফটোসেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
এতে সংবর্ধিত অতিথিসহ বক্তব্য দেন দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, রাজবাড়ী জুটমিলের ব্যবস্থাপনা পরিচালক অর্ণব নেওয়াজ হৃষিত, ফরিদপুর পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম জীবন, ফরিদপুর সারদা সুন্দরী মহিলা কলেজের প্রভাষক মোস্তফা কামাল, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরূপ রতন দে প্রমূখ।
বক্তারা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের কারণেই আমরা সবাই ব্যক্তি জীবনে সফল হতে পেরেছি। শিক্ষকদের আদর ও শাসনের ফলে আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পেরেছি। একটি সৃজনশীল জাতি গঠনের ক্ষেত্রে পত্রিকার অনেক অবদান রয়েছে। পত্রিকার মাধ্যমে সমাজের নানা ঘটনা তুলে ধরা হয়। ইতিবাচক খবর পড়ে মানুষ অনুপ্রেরণা পায়। পাশাপাশি নিজেদের শাণিত ও যুক্তিশীল করতে বিতর্ক প্রতিযোগিতার প্রয়োজনীয়তা অপরিসীম। সংবর্ধিত অতিথিরা রাজবাড়ীকে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর রাজবাড়ী গড়ার ক্ষেত্রে এদের ভূমিকা অপরিসীম।
সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, এবার আমাদের ব্যাচের ২০ বছর পূর্তি। ২০১৬ সাল থেকে আমরা সাহরী মাহফিল শুরু করি। দুই দশক পূর্তি উপলক্ষে রাজবাড়ী ৫জন গুণিজনকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

লেখক