ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কবর জিয়ারত করতে গিয়ে চাচাতো ভাইদের হাতে খুন

নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের মারধরে রবিউল ইসলাম (২১) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। নিহত রবিউল নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মনিনাগ গ্রামের আকরাম হোসেনের ছেলে। তিনি সিংড়া উপজেলার কালিগঞ্জ ডিগ্রী কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতেন। জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে রবিউল ইসলাম ঈদের নামাজ আদায় করে তার বাবার সাথে পারিবারিক কবরস্থানে দাদা-দাদীর কবর জিয়ারত করতে যান। কবরস্থানে ময়লা-আবর্জনা ফেলাকে কেন্দ্র করে সেখানে তার চাচাতো ভাই শফিকুল ও রফিকুল ইসলামের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার চাচাতো দুই ভাই লাঠি দিয়ে রবিউল ইসলামকে মারধর করেন। এ সময় মাথায় আঘাত পেয়ে রবিউল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মৃত্যবরণ করেন। কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পর পরই রফিকুল ও শফিকুল পালিয়ে গেছে। রবিউলের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পর পরই রফিকুল ও শফিকুল পালিয়ে গেছে। রবিউলের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

লেখক