ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেট্রিশিয়ানের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে রহিম শেখ নামে একজন ইলেট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

২৬ এপ্রিল বুধবার বেলা সোয়া ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামে বন্যা ফুড প্রোডাক্টস অ্যান্ড আইসক্রিম ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

রহিম শেখ ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামের মৃত খবির শেখের ছেলে।স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে রহিম শেখ বহরপুর বাজারে বন্যা ফুড প্রোডাক্টস কারখানায় মোটরের লাইন মেরামতের কাজ করছিলেন।তারে কসটেপ জড়ানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে আনার আগেই রহিম শেখের মৃত্যু হয়।

লেখক