ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গুচ্ছ গ্রামেরবাসীন্দাদের বিনামূল্যে সবজির বীজ বিতরণ

আহসান হাবীব নাহিদ,গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গুচ্ছ গ্রামের বাসীন্দাদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের শাক- সবজির বীজ বিতরণ করা হয়েছে।

৩০ এপ্রিল রবিবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের তরফকামাল গ্রামের গুচ্ছ গ্রামের ২২টি পরিবারের মাঝে এই বীজ বিতরণ করা হয়।
এর মাঝে সনাতন ধর্মাবলম্বী ৯টি ও মুসলিম পরিবার রয়েছে ১৩টি।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘোষিত প্রতি ইঞ্চি জমি কাজে লাগানোর সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়।

এতে গৃহহীন ও ভূমিহীন পরিবার গুলো সরকারের দেয়া ঘরসহ ২শতাংশ জমিতে বিভিন্ন রকমের শাক সবজির চাষ করে নিজেদের পুষ্টি চাহিদা মেটাতে পারবে সেই সাথে আর্থিক ভাবেও লাভবান হতে পারবে।কৃষি অফিসের এমন মহত উদ্যোগে খুশি গুচ্ছ গ্রামের বাসিন্দারা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিউল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ মাহবুবুল আলম বসুনিয়া,
উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ আব্দুর রব সরকার, উপ সহকারী কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ত্বহা প্রমূখ। কৃষি অফিসের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

লেখক