ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা 

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে  স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে স্মার্ট জেলা ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩ এর আওতায় স্মার্ট রাজবাড়ী বিনির্মাণে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৮ই মে সকাল ৯ টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রাজবাড়ী জেলা জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুবর্ণা রানী সাহা, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ ইফতেখারুজ্জামান সহ অনেকেই ।  কর্মশালায়  মোট ৫ টি গ্রুপে (পদ্মা, গড়াই, হড়াই, চন্দনা ও কুমার) ভাগ হয়ে স্মার্ট জেলা ইনোভেশন চ্যালেঞ্জ এর জন্যে উদ্ভাবনী বিভিন্ন আইডিয়া চর্চা করেন প্রশিক্ষণার্থীগণ। অতঃপর, আইডিয়াগুলোর প্রেজেন্টেশন হয়। এসময় প্রশ্ন উত্তরের মাধ্যমে স্মার্ট রাজবাড়ী গঠনে সমস্যা, সমাধানের উপায়, সংশ্লিষ্ট দপ্তর ও বাজেট বিষয়ে আলোচনা হয়।  প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বেসরকারি দপ্তর, এনজিও, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। এ কর্মশালা থেকে গৃহীত আইডিয়া সহ বিভিন্ন স্থান থেকে আগত আইডিয়া নিয়ে রাজবাড়ী জেলার ভিশন ২০৪১ তৈরি করা হবে। এ ভিশন ২০৪১ স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদী বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। দেশের সকল জেলায় এ কার্যক্রম চলমান রয়েছে। আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ – এ লক্ষ্যেই স্মার্ট জেলা ইনোভেশন চ্যালেঞ্জ এর যাত্রা। কর্মশালা সঞ্চালনা করেনঅতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি  মো: সোহাগ হোসেন।

লেখক