ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ দুই শীর্ষ মাদক কারবারি আটক

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ৯২ (বিরানব্বই) বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক করেছে র‌্যাব-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।

সোমবার (৮ মে) সন্ধ্যা ৭ টার দিকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপনের মাধ্যমে রংপুর- বগুড়া মহাসড়কে অভিযান চালিয়ে মটর সাইকেলে অভিনব কায়দায় লুকানো ৯২ (বিরানব্বই) বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়।

আজ ৯ মে দুপুর ১২ টায় সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ।

আটকরা হলেন, লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের মোঃ মোজাম্মেল হকের ছেলে মোঃ বাবু মিয়া (২৬) ও একই জেলার আতিতমারী উপজেলার গ্রামের সাহেবডাঙ্গা গ্রামের এলাহী বক্সের ছেলে ভোলা মিয়া (৩৯)।

এ ঘটনায় র‌্যাব-১৩ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামতসহ আটক দুজনকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করেছে।

লেখক