ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

জাতীয়তাবাদী বিএনপির ১৩ নেতাকর্মীদের আদালতে রিমান্ড শুনানি

মোঃ জামাল উদ্দিন, সিলেট-সংবাদদাতাঃ

৯ই মে ২০২৩ (মঙ্গলবার) গত কয়েকদিনে গ্রেফতারকৃত বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের ১৩ জন নেতৃবৃন্দের আজ আদালতে রিমান্ড শুনানি করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন সহ দলীয় আইনজীবীগণ। এসময় আদালত পাড়ায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শুনানিতে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন, উপস্থিত নেতাকর্মীরা রিমান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্ব নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করছেন।

লেখক