ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বাংলাদেশ স্কাউটস জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। কুহেলি সরকার ২য়

বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্ট বিভাগের  জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।

রাজবাড়ীর কৃতি সন্তান  নৃত্য সাধারণ ২য় স্থান অর্জন করেছে কুহেলী সরকার ।

১৬ মে মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউট ঢাকায় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের    মূখ্য সচিব, মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস ও মাননীয় কমিশনার ( অনুসন্ধান ) দুর্নীতি দমন কমিশনের প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ তোফাজ্জল হক খান।

রাজবাড়ীর গর্ব কুহেলী সরকার কোলা বাজারের ব্যবসায়ী শ্রী কৃষ্ণ কুমার সরকার ও কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমা রায় এর একমাত্র কন্যা।

সাধারণ নৃত্যে ঢাকা অঞ্চল থেকে প্রথম স্থান অর্জন করে গত ১২ অক্টোবর ২০২২ ইং বুধবার জাতীয় স্কাউট ভবন, ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস জাতীয় প্রতিভা অন্বেষণ ২০২২ এ অংশগ্রহণ করে সাধারণ নৃত্যে সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
কুহেলী সরকার এর এই অভাবনীয় সাফল্যে রাজবাড়ী সহ পরিবার গর্বিত ও আনন্দিত।
আমরা তার উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করি।

লেখক