ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ী সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা উদ্বোধন

বাধন রাজবাড়ী কলেজ ঃ

রাজবাড়ী সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।

রাজবাড়ী সরকারি কলেজের আয়োজনে কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম।

কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে গান পরিবেশন, কবিতা আবৃতি, করা হয়। ফুল দিয়ে শিক্ষকদের বরণ করে নেয় অত্র কলেজের শিক্ষার্থীরা। উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফকির মোহাম্মদ নুরুজ্জামান, শিক্ষক পরিষদের সম্পাদক তালুকদার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দীপক কুমার কর্মকার, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাহাত শেখ, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেব জ্যোতি নাগ। এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা। শিক্ষকদের মধ্যে প্রফেসর দীপক কুমার কর্মকার গান পরিবেশন করে সবার মন জয় করে নেন।

লেখক