ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজ এর বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজ এর বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১৮ মে বৃহস্পতিবার দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

কলেজের অধ্যক্ষ মো: শফিকুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ জলিল সরকার, অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অব:) আলহাজ্ব জাকারিয়া খন্দকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহিল কবির ফারুক, ৯নং বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ূম হুদা, অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি আবু সাআদাত শাহ মো: ফজলুল হক রানা, কামারপাড়া ইউপি চেয়ারম্যান এআরএম মাহফুজার রহমান রাশেদ, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ রায়হানুল হক রবার্ট, প্রেসক্লাব সাদুল্লাপুর এর সভাপতি কেএম নেয়ামুল আহসান পামেল প্রমূখ।

এছাড়াও সকল শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

লেখক