ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কুমিল্লায় মসজিদের সামনে আ. লীগ নেতাকে গলাকেটে হত্যা

সাব্বির হোসাইন, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লায় এনামুল হক নামে এক আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বত্তরা। আজ (১৯ মে) শুক্রবার দুপুরে জেলার শহরতলীর আলেখাচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এনামুল হক জেলার শহরততলীর আলেখাচর গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল শুক্রবার জুম্মার নামাজ শেষ করে বের হন। এসময় স্থানীয় কাজী জহিরুল ইসলামের নেতৃত্বে তার ভাই কাজী আমিনুল ইসলাম ও সাইদ মিলে এনামুলকে টেনে-হিঁচড়ে মসজিদের সামনে গলায় চুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতালে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিকাল ৩টার দিকে তিনি মারা যান। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার কামরান হাসান জানান, নিহত হওয়ার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে আছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

লেখক