ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ায় সড়ক দূর্ঘটনায় অটো চালকের মৃত্যু

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় আনোয়ার হোসেন(৫৪) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা ২টার দিকে উপজেলার গুজিয়া তেলিপাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।নিহত বৃদ্ধ শিবগঞ্জ ইউনিয়নের আলাদীপুর গ্রামের মৃত:মজিবর রহমানের ছেলে।নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,অটোভ্যান চালক আনোয়ার তার অটোভ্যান নিয়ে গুজিয়া বন্দের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা আর একটি সিমেন্টের টিন বোঝাইকৃত অটোভ্যানের সাথে সংঘর্ষ হয়। অটোভ্যানে থাকা টিনের সাথে আনোয়ারের মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে অনেকখানি কেটে যায়।ওই বৃদ্ধকে আশংকাজনক অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করে। নিহতর ভাতিজা জিল্লুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আমার চাচার মৃত্যু হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি মনজুরুল ইসলাম।

লেখক