ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শিবগঞ্জে এমপি জিন্নাহ্’র সাথে নিসচা নেতৃবৃন্দের সড়ক নিরাপত্তা বিষয়ক মতবিনিময়

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ’র সাথে সড়ক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা করেছে।

রবিবার (২১ মে) সন্ধ্যায় জাতিসংঘ ঘোষিত সপ্তাহব্যাপী বৈশ্বিক সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি নিসচা উপজেলার কর্মকান্ডে প্রশংসা করে বলেন, সড়কে চলাচলে প্রণীত আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল হলে, আইন ভঙ্গ না করলে এবং সচেতন হলে অনেকাংশেই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে। নিরাপদ সড়ক চাই সারা দেশে সড়ক নিরাপত্তায় নিরলস ভাবে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। যা সড়ককে চলাচলের ক্ষেত্রে জনসাধারণকে অনেকাংশে নিরাপদ রাখতে সহায়ক ভূমিকা পালন করছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, অর্থ বিষয়ক সম্পাদক সোহাগ আহমেদ, কার্যকরী সদস্য ইকবাল হোসেন বাবু, আসাদুল্লাহ প্রমূখ।

লেখক