ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্ত্র ওগুলি সহ একজন গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্ত্র ও গুলিসহ সুফল বিশ্বাসকে (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, দুটি কার্তুজ ও একটি ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামি সুফল বিশ্বাস ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের জাননগর গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে। শনিবার রাতে আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে বালিয়াকান্দি থানা পুলিশ।

বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আসাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামি সুফল বিশ্বাসের নামে আগে চাঁদাবাজি ও অস্ত্র মামলা রয়েছে। চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়। এরপর আসামির দেওয়া তথ্যমতে এসআই মো: রাজিবুল ইসলাম ও এসআই মো: টিটুল হোসাইন শনিবার রাতে অভিযান চালিয়ে জঙ্গল ইউনিয়নের সমাধিনগর দূর্গামন্দির ও আশ্রমের মাঝখানের ইটের স্তুপ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

লেখক