ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

বালিয়াকান্দিতে ভ্যান- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২

  রাজবাড়ী প্রতিনিধি ঃ
 রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাব্বির (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সাব্বির বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের স্বর্পবেতেঙ্গা গ্রামের শফিউদ্দিনের ছেলে। এ সময় মোটরসাইকেল আরোহী আকিদুল ইসলাম ও ভ্যানের যাত্রী বিল্লাল শেখ আহত হয়েছে।
শুক্রবার ( ২৬ মে ) বিকেল সাড়ে ৩ টার সময় বালিয়াকান্দি উপজেলার রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুঘর্টনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজার থেকে ৩ জন যাত্রী নিয়ে ভ্যান চালক বালিয়াকান্দির দিকে আসার পথে বালিয়াকান্দি থেকে সোনাপুরগামী দ্রুত গতির মোটরসাইকেল রসুলপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী  সাব্বির, আকিদুল ও ভ্যানের যাত্রী বিল্লাল শেখ গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করে। আহত আকিদুলকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ও বিল্লাল শেখকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বালিয়াকান্দি হাসপাতালের মেডিকেল অফিসার জান্নাতুল ফেরদৌসী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সাব্বিরের মৃত্যু হয়েছে। আহত একজনকে ফরিদপুর ও অপরজন বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যদেে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক