ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

এটা স্মার্ট লুটপাটের বাজেট: আমির খসরু

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এটা স্মার্ট লুটপাটের বাজেট। এদেশের মানুষও স্মার্ট হয়ে আছে, মুখিয়ে আছে এর স্মার্ট জবাব দেয়ার জন্য। বৃহস্পতিবার (১ জুন) বনানীতে তার নিজ বাসভবনে বাজেট প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে সংগঠিতভাবে লুটপাটের অবস্থা তৈরি করে দিয়েছে। এই সরকার অর্থনীতিকে যে অবস্থায় নিয়ে গেছে সেটাকে উদ্ধার করতে হলে রাজনৈতিক সমাধান খুঁজতে হবে। আর এই সমাধান হলো এই সরকারের পদত্যাগ এবং জনগণের ভোটে নির্বাচিত সরকারের ক্ষমতা গ্রহণ।’তিনি বলেন, সাধারণ মানুষের অনেকেই আজ ঋণ করে চলছে, অনেকের সেভিংস ভেঙে ফেলছে। অনেকে দুইবেলার জায়গায় একবেলা খাচ্ছে, খাবারের মেনু সীমিত করেছে। স্বাস্থ্য সেবা সীমিত করেছে। এই অবস্থায় সব জায়গায় ট্যাক্স ধার্য করা হয়েছে। এই বাজেট তারা দিয়েছে নাকি আইএমএফ দিয়েছে সেটা দেখতে হবে। মূলত আইএমএফের শর্ত অনুযায়ী তাদেরকে বাজেট দিতে হবে।

লেখক