নওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষ
নওগাঁর আত্রাই উপজেলায় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে পতিসর-সমসপাড়া সড়ক। সড়কটির বিভিন্ন স্থানে অসংখ্য গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে। স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটির প্রায় এক কিলোমিটার অংশজুড়ে ছোট-বড় অনেক গুলো গর্তের সৃষ্টি হয়েছে।কোথাও পিচ ও খোয়া উঠে গেছে,আবার কোথাও তৈরি হয়েছে গভীর গর্ত। … বিস্তারিত পড়ুন